×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৩৪৪৫৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শপথ নেয়ার আগেই গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি চান তিনি। তিনি হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। উক্ত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতির ভোগ করতে হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি দেয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে। 

‘জেরুজালেম পোস্ট’র এক প্রতিবেদনে আজ একথা বলা হয়েছে।’

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি  ভূ-খন্ডে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধরা ১২০৮ জনকে হত্যা করে। এছাড়া দুই শতাধিক ইসরালিকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে কিছু মুক্তি পেলেও এখনো হামাসের হাতে বন্দী আছে ১ শ’র ও বেশি জিম্মি।

হামাসের হামলার পর থেকেই গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। তাদের নির্বিচারে হামলায় গাজায় এখন পর্যন্ত নারী-শিশুসহ প্রায় সাড়ে ৪৪ হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

এদিকে মার্কিন সিনেটর এবং ট্রাম্পের ঘনিষ্ট হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রানীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাতকারে বলেছেন, গাজায় জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এই ব্যাপারে সুরাহা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat