×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৪
  • ৪৩৪৫৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানামার প্রেসিডেন্ট  হোসে রাউল মুলিনো বৃহস্পতিবার বলেছেন, কলম্বিয়া ও পানামার মধ্যবর্তী ভয়ঙ্কর ড্যারিয়েন জঙ্গল আর মার্কিন অভিবাসীদের জন্য অভিবাসন করিডোর নয়।

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন কঠোর ব্যবস্থার কারণে দক্ষিণ আমেরিকা থেকে উত্তরে অভিবাসীদের সংখ্যা কমে যাওয়ার পর পানামার প্রেসিডেন্ট  হোসে রাউল মুলিনো বৃহস্পতিবার এ  মন্তব্য করেন।

মুলিনো এক সংবাদ সম্মেলনে বলেন, ’আমরা ২০১৬ সালে শুরু হওয়া একটি আন্দোলনের অবসান ঘটিয়েছি, যখন দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্যে স্থলপথে অভিবাসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।’

গত তিন বছরে দ্রুত প্রবহমান নদী ও বন্য প্রাণীর বিপদ সত্ত্বেও দশ লাখেরও বেশি মানুষ ড্যারিয়েন জঙ্গলের মধ্য দিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়েছে।

কিন্তু এক বছর আগেও হাজার হাজার অভিবাসী প্রতি মাসে ডারিয়েন নদী পার হয়ে উত্তর দিকে যেত। 

মুলিনোর মতে, মাত্র কয়েক ডজন অভিবাসী একই  রুট ব্যবহার  করছে।

তিনি বলেন, এটি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে কমেছে। 

ফলে, পানামার সরকার আগত অভিবাসীদের গ্রহণের জন্য জাতিসংঘের সংস্থাগুলোর সহায়তায় স্থাপিত শিবিরগুলো ভেঙে ফেলা শুরু করেছে।

মুলিনো সতর্ক করে বলেন, ‘আমরা ডারিয়েন এলাকায় আর কোনও অভিবাসীকে প্রবেশ করতে দেব না।’

গত বছর নির্বাচনী প্রচারণার সময় এই রুটটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat