×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ৩৪৫৪৪৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে রাতের বেলায় হামলা চালানো ইউক্রেনের ৪৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এসব হামলায় ছয়জন আহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দিয়ে মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার আগে এই হামলা চালানো হয়।

মন্ত্রণালয় জানায়, ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোদ, ব্রায়ানস্ক, কুরস্ক অঞ্চল ও অরলভে ৪৬টি ড্রোন ‘ধ্বংস বা বাধা’ দেওয়া হয়েছে।

অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ জানান, বেলগোরোদ নগরীতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

অন্তর্বর্তীকালীন গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন টেলিগ্রামে পোস্ট করেছেন, কুরস্কে রুটি পরিবহনকারী একটি ট্রাকের কাছে ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat