×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৩৪৩৩৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে একটি ধসে পড়া মাদ্রাসা ভবনের কাছে বুধবার অভিভাবকরা অপেক্ষা করছেন।

এএফপি’র একজন সংবাদদাতা জানিয়েছেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সিদোয়ার্জো শহরে বহুতল ভবনটি ধসে কমপক্ষে তিন জন নিহত হয়েছে। এই ঘটনায় এখনো আরও ৩৮ জন নিখোঁজ রয়েছে।

মাদ্রাসাটির একজন শিক্ষার্থীর ৪২ বছর বয়সী মা তার ১৫ বছর বয়সী ছেলের খবরের জন্য মরিয়া হয়ে ধসে পড়া বোর্ডিং স্কুলের বাইরে কাঁদছিলেন।

কাদুরার কাছের একটি দ্বীপের বাসিন্দা কোইয়িমাহ নামের ওই নারী বলেন, আমি প্রথমে এখানে বসবাসকারী আমার আত্মীয়দের কাছ থেকে ধসের খবর শুনি। এতে আমি হতবাক হয়ে যাই।

তিনি আরো বলেন, দূরে থাকায় আমি কিছুই করতে পারিনি।

কোইয়িমাহ আরো বলেন, ‘আমি আর সহ্য করতে পারছিলাম না। সর্বশেষ খবরের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। আমি অস্থির ছিলাম এবং মানসিক যন্ত্রণায় বাসায় টিকতে না পেরে, এখানে ছুটে এসেছি।’ 

তিনি বলেন, ‘আমি খুবই উদ্বিগ্ন।’

উদ্ধারকারী দল মাঠে থাকাকালে কাছাকাছি উপকূলে আঘাত হানা ভূমিকম্প তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে একজন স্কুল কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে গত নয় মাস ধরে ভবনটিতে নির্মাণ কাজ চলছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারির মতে, মাদ্রাসাটির চতুর্থ তলায় নতুন নির্মাণ সামগ্রীর ওজন সহ্য করতে না পারায় ভবনটি ভেঙে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat