×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০৪-০২
  • ৬৭৭২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয় দিয়ে পুরুষ এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ হকি দল। আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। ১-১ সমতা নিয়ে প্রথম কোয়ার্টার শেষ হয়েছিল।

এই ম্যাচে বাংলাদেশের হয়ে ১৫ ও ২২ মিনিটে দুটি গোল করেন আশরাফুল ইসলাম। এছাড়া ৩৪ মিনিটে আমিনুল ইসলাম ও ৫৯ মিনিটে একটি করে গোল করেন দীন ইমন।

এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জনের জন্য এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দলগুলো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সাথে আরও আছে শ্রীলংকা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat