×
ব্রেকিং নিউজ :
পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৩
  • ৫৫৬৫৪৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় মেজর (অব.) মোজাফফরকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রডাকশন ওয়ারেন্ট মূলে আজ মেজর (অব.) মোজাফফরকে হাজিরের পর, চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

সেনা হেফাজতে থাকা মেজর (অব.) মোজাফফরকে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

গত ২১ জুলাই চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় গ্রেফতারকৃত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‘এক/এগারোর’ থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে। আর সেই মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথন ও বিভিন্ন সম্পৃক্ততা পাওয়া যায় মেজর  (অব.) মোজাফফরের।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মেজর (অব.) মোজাফফরকে (৭৭) ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করার কথা জানায় ডিবি। 
পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat