×
ব্রেকিং নিউজ :
পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৪
  • ৫৬৭৬৬৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রুকন সম্মেলনে বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই ভুল বা অন্যায় হতে পারে। তবে অন্যায়কে কখনোই দল প্রশ্রয় দেয় না।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আগেই পরিষ্কার করেছি—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হতে পারে।’
দেশ ও জাতির স্বার্থে সবাইকে দলের ভুল-ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় প্রমাণিত হলে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করার প্রতিশ্রুতি রয়েছে জামায়াতের।
দলের নেতাকর্মীদের সতর্ক করে জামায়াত আমির বলেন, যাদের ওপর জনগণের আস্থা রয়েছে, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
তিনি বলেন, ছোটখাটো বা সংশোধনযোগ্য ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গুরুতর অনিয়ম বা অপরাধের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প থাকবে না। এ সতর্কবার্তা দলের সর্বস্তরের নেতাকর্মীর জন্য প্রযোজ্য বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মত দিয়েছে। তাই জনগণের সেই রায়কে সম্মান জানাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। পাশাপাশি জুলাই জাদুঘর এখনো চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
সংবিধান প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে একই যুক্তিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat