×
ব্রেকিং নিউজ :
পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৪
  • ৩৫৪৪৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করে জেলা পরিষদ।
সিরাজগঞ্জ জেলায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ।

সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আজ শুক্রবার বেলা ১১টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ৪১ জন অসহায় রোগীর হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা নিশ্চিতে এ ধরনের অনুদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat