×
ব্রেকিং নিউজ :
পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৬
  • ৪৩৫৪৫৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলায় আজ দুইহাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।

আজ রোববার নগরীর পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে এ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি রোববার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ অভিযান পরিচালিত হবে। আনুষ্ঠানিকভাবে ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। 

এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘ক্লিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি রোববার ‘ক্লিন সানডে’ নামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে পরিবেশ ক্লাব গঠন এবং স্যানিটেশন অ্যাম্বাসেডর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিমাসে পরিচ্ছন্নতার ক্ষেত্রে ভালো কাজ করা শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

পরিচ্ছন্নতা অভিযানে ‘ক্লিন আপ বাংলাদেশ’র স্বেচ্ছাসেবক দল, শিক্ষক ও শিক্ষার্থীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat