×
ব্রেকিং নিউজ :
পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৬
  • ৪৫৫৪৫৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিশেষ করে নারী ও শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে জলবায়ু সহনশীলতা (ক্লাইমেট রেজিলিয়েন্স) জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিসমূহের ফেডারেশন (আইএফআরসি)’র মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রা বিদায়ী সাক্ষাৎ করতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বোকানেগ্রা বাংলাদেশে দাযয়িত্ব পালনকালে আইএফআরসির প্রধান মানবিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তিনি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় আইএফআরসির কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সরকারের অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শামা ওবায়েদ ইসলাম বোকানেগ্রাকে সফলভাবে দায়িত্ব সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসির নেতৃত্বে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে আইএফআরসির সঙ্গে দেশের দীর্ঘদিনের অংশীদারত্বের কথা স্মরণ করেন এবং জরুরি সাড়া প্রদান ও মানবিক সহায়তায় সংস্থাটির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে আইএফআরসির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় সংস্থাটির সহায়তারও প্রশংসা করেন।

জলবায়ুজনিত দুর্যোগের প্রতি বাংলাদেশের ক্রমবর্ধমান ঝুঁকির প্রেক্ষাপটে শামা ওবায়েদ ইসলাম নারী ও শিশুদের চাহিদা ও ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat