×
ব্রেকিং নিউজ :
পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৬
  • ৪৫৫৬৫৫৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের বর্তমান প্রজন্ম অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকের এই তরুণ বিজয়ী শিক্ষার্থীদের দেখে আমি তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী।

আজ রোববার রাজধানী ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা/প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে শ্রম মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি শ্রমবান্ধব সরকার। দক্ষ শ্রমিক ছাড়া কোনো জাতির পক্ষে উন্নতি করা সম্ভব নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, চীন তাদের দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়ে আজ বিশ্ব দরবারে অনেক দূর এগিয়ে গেছে।

বিশ্বজুড়ে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশকে সবার আগে প্রাধান্য দেওয়া হলেও আমাদের দেশের কলকারখানাগুলোতে এখনও বিষয়টিতে কাক্সিক্ষত গুরুত্ব দেওয়া হয় না।

এ বিষয়ে শ্রম পরিদর্শকদের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে কেবল আনুষ্ঠানিকভাবে কাজ শেষ না করে, শ্রমিকদের মুখোমুখি হয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করুন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিন। কারণ এই জনশক্তি আমাদের দেশের মূল্যবান সম্পদ, আর এর কার্যকর ব্যবহারের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এছাড়া, তরুণ ও বর্তমান প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক সময় নষ্ট না করে জ্ঞানচর্চা ও সৃজনশীল কাজে সময় ব্যয় করার আহ্বান জানান মন্ত্রী।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat