×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৯
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুরস্কে নারী দিবসের সমাবেশে টিয়্যার গ্যাস ছুঁড়েছে পুলিশ
আন্তর্জতিক ডেস্ক:-আন্তর্জাতিক নারী দিবসে তুরস্কের ইস্তাম্বুল নগরীর কেন্দ্রস্থলে অংশ নেয়া হাজার হাজার নারীর সমাবেশে পুলিশ শুক্রবার টিয়্যার গ্যাস ছুঁড়েছে। নারী অধিকারের দাবিতে এবং সহিংসতার নিন্দা জানাতে বিক্ষোভের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারীরা সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এ গ্যাস ছুঁড়ে। খবর এএফপি’র। এএফপি’র এক সংবাদদাতা জানান, ইস্তাম্বুলের প্রধান পথচারী সড়ক ইস্তিকাল এভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হওয়া নারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শক্তি প্রয়োগ করে এবং এক পর্যায়ে টিয়্যার গ্যাস নিক্ষেপ করে। সেখানে অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পড়া অবস্থায় দেখা যায়। গত বছর নারী দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কর্তৃপক্ষ এ বছরের সমাবেশের প্রাক্কালে নগরীর সেন্ট্রাল এভিনিউয়ে যেকোন ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে বিবৃতি দেয়। ওই এলাকায় বিক্ষোভের প্রাক্কালে সেখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়। তারা কেন্দ্রীয় তাকসিম স্কয়ার ঘিরে রাখে। এ সময় স্থানীয় অনেক দোকান বন্ধ ছিল। সেখানে হাজার হাজার নারী উপস্থিত হলেও এভিনিউটির ছোট একটি অংশে তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়। এসময় বিক্ষোভকারীরা ‘আমাদেরকে স্তব্ধ করা যাবে না, আমরা ভীত নই, আমরা বাধা মানি না’ বলে শ্লোগান দেয়। সেখানে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়্যার গ্যাস ছুঁড়ে নারীদের সমাবেশ ছত্রভঙ্গ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat