×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৬
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকায় আরো সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :- শ্রীলংকায় আরো সন্ত্রাসী হামলা চালানো হতে পারে বৃহস্পতিবার এমন সতর্কতা জারি করে অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের এ দ্বীপ রাষ্ট্র সফরের ব্যাপারে সাবধান করে দিয়েছে। ইস্টার সানডেকে কেন্দ্র করে চালানো বোমা হামলায় ২৫৩ জন নিহত হওয়ার পর তারা এমন সতর্ক বার্তা জারি করলো। খবর এএফপি’র।
পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ ভ্রমণ পরামর্শ বার্তায় সতর্ক করে বলেছে, ‘সন্ত্রাসীরা শ্রীলংকায় আবারো হামলা চালাতে পারে।’
তারা জানায়, শ্রীলংকায় ফের ‘উপর্যপুরি হামলা হতে পারে। এসব হামলার স্থানের মধ্যে বিদেশিরা সফর করে এমন বিভিন্ন স্থানও রয়েছে।’
এক্ষেত্রে একেবারে জরুরি প্রয়োজন না থাকলে শ্রীলংকা সফর করা থেকে বিরত থাকতে অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে। গত ২১ এপ্রিল শ্রীলংকায় ধারাবাহিক বোমা হামলার ঘটনার পর থেকে ব্রিটেন, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র একই ধরনের সতর্কতা জারির পর ক্যানবেরা এ সতর্কতা জারি করলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat