×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৬
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৈতিক দায় থেকেই বিএনপির সংসদে আসা উচিত : হানিফ

নিউজ ডেস্ক:-  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নৈতিক দায় থেকেই বিএনপির সংসদে আসা উচিত।
তিনি বলেন, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের উচিত জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সংসদে আসা। সংসদে না গেলে জনগণ আর কোনো দিন তাদের ভোট দিবে না।
আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৪ জন মহিলা এমপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি শপথ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ নেয়া উচিত। বাকিরা ৩০ তারিখের মধ্যেই শপথ নিয়ে জনরায়কে সম্মান করবেন বলে আশা করছি।
তিনি বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, অথচ সংসদে আসতে চান না। শপথ না নিলে মানুষ আর ভোট দেবে না। অপকর্ম করলে মানুষ ভোট দেবে কেন?
ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।
এসময় মহিলা এমপি ফজিলাতুন্নেছা ইন্দিরা, নার্গিস রহমান, শবনম শিলা, জিন্নাতুল বাকিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat