×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৭
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেমিকের সঙ্গে দেশ ছেড়ে ‘পালালেন’ বিশ্বসুন্দরী!

বিনোদন ডেস্ক:- সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও তাঁর প্রেমিক রহমান শাল এখন জীবনের সুখী অধ্যায়ে আছেন। দুজন দুজনকে খুব ভালোবাসেন আর তা প্রকাশ্যে ভাগাভাগি করতে সংকোচ করেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই প্রেমময় ছবি ও ভিডিও পোস্ট করে অনুরাগীদের মন জয় করেন। এবারও তাঁরা সম্পর্কের জাদু দেখালেন!

প্রেমিকের হাত ধরে নিজ দেশ ভারত ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন বঙ্গকন্যা সুস্মিতা সেন। আর সে খবর নিজেই দিয়েছেন সামাজিক মাধ্যমে।

সুস্মিতা সেনের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট আবারও ভক্তদের মন জয় করে নিয়েছে। নিজের ও প্রেমিক রহমানের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। ছবিতে দেখা যাচ্ছে, নিউইয়র্কের রাস্তায় হাতে হাত ধরে হেঁটে যাচ্ছেন তাঁরা, আর মুখে একগাল হাসি। সুস্মিতা সেন একটি অসাধারণ ক্যাপশনও লিখেছেন, ‘এসো আমার সঙ্গে, চলো পালিয়ে যাই।’

প্রেমিকার প্রস্তাবে সাড়া দিয়েছেন রহমান। লিখেছেন, ‘তোমার মুখের ঝলমলে হাসি, দেখতে বড় ভালোবাসি।’

সাবেক বিশ্বসুন্দরীর প্রেমে মত্ত রহমান আরো লিখেছেন, ‘আমি সবচেয়ে খুশি থাকি যখন তোমার খুশির আশপাশে থাকি। তুমি আমাকে আমার খাঁচা থেকে বের করে আনো এবং সমস্ত পাগলামিতে যুক্ত করো। তবে যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি অবাক করে তা হলো, আমি তোমার সঙ্গে পাগলামি করতে ভালোবাসি। চলো, পালিয়ে যাই।’

সামাজিক মাধ্যমে সুস্মিতা ও রহমান প্রায়ই নিজেদের ভালোবাসা প্রকাশ করেন। কয়েকদিন আগেই ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী একটি সুন্দর ভিডিও শেয়ার দিয়েছিলেন। সেখানে প্রেমিককে ‘আমার রুহ’ বলে উল্লেখ করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার একমাত্র মানুষ, যাঁর জন্য আমি এক পায়ে খাড়া।’

অন্যান্য বলিউড যুগলদের মতো সুস্মিতা সেন ও রহমান শাল কখনোই নিজেদের প্রেম আড়াল করতে চান না। বিভিন্ন ইভেন্ট ও শোতে তাঁরা হাত ধরাধরি করে হাজির হন, আলোকচিত্রীদের ক্যামেরার সামনে সহাস্যে পোজ দেন।

সুস্মিতার দুই সন্তান আলিসা ও রিনি, দুজনের সঙ্গেই ভালো সখ্য রহমানের। সুস্মিতার পরিবারে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন ২৮ বছরের মডেল রহমান।

কয়েক মাস আগে দুজনের বিয়ের গুঞ্জন উঠেছিল। তবে সুস্মিতা সেন প্রকাশ্যেই জানিয়েছেন, আপাতত বিয়ের ইচ্ছে নেই। রহমানের সঙ্গ উপভোগ করছেন তিনি। তবে ভক্তদের প্রতীক্ষা, কবে তাঁরা বিয়ের ঘোষণা দেবেন। সূত্র : এনডিটিভি, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat