×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৮
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিয়াটলে ক্রেন ধসে ৪ জনের প্রাণহানি, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :- যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় সিয়াটল নগরীতে শনিবার বিকেলে ক্রেন ধসে চার জনের প্রাণহানি ও আরো চার জন আহত হয়েছে।
দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, একটি ভবনের ছাদ থেকে ক্রেনটি ধসে নিচে ছয়টি গাড়ির উপরে পড়ে। দক্ষিণাঞ্চলীয় লেক ইউনিয়ন উপকূলের কাছে এ ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দমকল বিভাগ জানায়, এই দুর্ঘটনায় তিন পুরুষ ও এক নারী প্রাণ হারিয়েছে। এদের দুইজন ক্রেনের অপারেটর ও অন্য দুই জন ভিন্ন দুটি গাড়িতে ছিল।
এই দুর্ঘটনায় আহত চার জনের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হচ্ছে- ২৭ বছর বয়সী এক পুরুষ, ২৫ বছর বয়সী এক নারী ও চার মাস বয়সী এক মেয়েশিশু। এদের অবস্থা আশঙ্কাজনক নয়।ক্রেনটি গুগলের একটি নতুন ক্যাম্পাসের ভবন নির্মান কাজে ব্যবহার করা হচ্ছিল। রয়েল/মোশাররফ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat