×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনশুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হবে ২০২১ সালে : পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক:-আগামী ২০২১ সালে পরবর্তী জনশুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। আজ সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘প্রতি দশ বছর পর পর জনশুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২০২১ সালে জনশুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।’
তিনি জানান, বাংলাদেশে সর্বশেষ ২০১১ সালে ‘আদমশুমারী ও গৃহগণনা ২০১১’ কার্যক্রম পরিচালতি হয়। ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। এরমধ্যে পুরুষ ৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৩৮৬ জন ও মহিলা ৭ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৯৭৮ জন।
তিনি জানান, ২০১৩ সালে জাতীয় সংসদে ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ পাস হয় এবং এ আইন অনুসারে আদমশুমারীকে ‘জনশুমারী’ নামে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat