×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৫
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গি হামলার হুমকি-ধমকিতে দেশের জনগণ ভয় পায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি হামলার হুমকি-ধমকিতে দেশের জনগণ এখন আর ভয় পায় না।
তিনি বলেন, দেশে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও সক্ষমতা অনেক বেড়েছে। তারা একের পর এক জঙ্গি আস্তানা গুড়িয়ে দিয়েছে। হুমকির ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও মন্ত্রী জানান।
তিনি আজ রোববার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীগুলোর কাছ থেকে যেসব বাংলাদেশী নাগরিক হত্যার হুমকি পেয়েছেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, দেশের জনগণ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, অর্থায়নও করে না।
সম্প্রতি গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু হলেই সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকার করা হয়। এটা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat