×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পক্ষে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন মোসাদ্দেক

স্পোর্ট ডেস্ক:- ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডান-হাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। গতরাতে আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। যার মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডের মালিক হন মোসাদ্দেক। এতে ভেঙ্গে যায় বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাকের দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড।
২০০৫ সালে নটিংহামের ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। আর ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বলেই হাফ-সেঞ্চুরি করেছিলেন রাজ্জাক। অ্যাশ-রাজ্জাকের রেকর্ডটি এবার ভেঙ্গে ফেললেন মোসাদ্দেক।
গতরাতে রেকর্ড গড়া ইনিংসে ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন মোসাদ্দেক। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় মাশরাফির দল। মোসাদ্দেকের পাশাপাশি দলের জয়ে অবদান রাখেন ওপেনার সৌম্য সরকারও। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৬৬ রান করেন সৌম্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat