×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের প্রতিটি জেলা শহরেই নারীদের জন্য পৃথক মার্কেট নির্মাণ করা হবে : জন প্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:-দেশের প্রতিটি জেলা শহরেই নারীদের জন্য পৃথক মার্কেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ শনিবার জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয় চত্বরে ১২তম ব্যাচে মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে প্রত্যেককে ১৫হাজার টাকা করে ৪৪জন নারীর মাঝে চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. আতাউল গণির সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল অলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি প্রমূখ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জেলা শহরে মার্কেট তৈরির উদ্দেশ্য হচ্ছে যেখানে নারীরা তাদের তৈরি পণ্য নিজেরাই বিক্রি করতে পারে। শুধু তাই নয়, তৈরি পণ্য যাতে সারাদেশে বাজারজাত করতে পারে সেজন্য ই-মার্কেটিং সিস্টেম চালু করা হবে।
তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী একজন নারী, সংসদীয় উপনেতা ও স্পিকারও নারী। নারীরা এখন অনেক এগিয়ে গেছেন, তাদের অনেকেই বিমান চালাচ্ছেন। তারা কোন দিক থেকে এখন আর পিছিয়ে নেয়। সারাদেশের মতো মেহেরপুরেও কোন নারী আর বেকার থাকবে না বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
এর আগে মন্ত্রী মেহেরপুর জেলা স্টেডিয়াম মাকের্টের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat