×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জলাবদ্ধতা নিরসনে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণ

নিউজ ডেস্ক:- কালশী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয় ১১৮৮ মিটার দীর্ঘ বাইপাস ড্রেন নির্মাণ করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে এই ড্রেন নির্মাণ করা হচেছ বলে আজ ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ড্রেন নির্মাণের অগ্রগতি দেখতে মেয়র আজ কালশী এলাকা পরিদর্শন করেন। ইতোমধ্যে ড্রেন নির্মাণের প্রায় শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়ছে। তবে এক সপ্তাহের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হবে। এই পাইপ ড্রেন নির্মাণ শেষ হলে কালশী এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে মেয়র আশা প্রকাশ করেন।
জনদুর্ভোগ লাঘবে ওয়াসার মালিকানাধীন সাংবাদিক খাল ও মুসলিম বাজার খাল ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat