×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৬-০৪
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে বাস ও লেগুনা সংঘর্ষে নিহত ৩ : আহত ১০

নিউজ ডেস্ক:- জেলার রূপগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার সকাল ৮টায় রুপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তেতলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে যাত্রী নিয়ে লেগুনাটি ভৈরব যাবার পথে সকাল সাড়ে ৮টার রূপগঞ্জের তেতলাবো এলাকায় ঢাকাগামী অগ্রদুত পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ১০ জন আহত হয়।
আহতদের স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই নারীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat