×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৬-০৫
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্ট ডেস্ক:-আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অস্টম ও দিনের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস।সাউদাম্পটনের এ ম্যাচ দিয়েই ফেবারিট ভারত এবারের বিশ্বকাপ শুরু করছে। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকার এটা তৃতীয় ম্যাচ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ২১ রানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই প্রোটিয়াদের সামনে। তার ওপড় দলটির জন্য দু: সংবাদ হচ্ছে ইনজুরির কারণে সেরা পেসার ডেল স্টেইনের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়া। আরেক পেসার লুঙ্গি এনগিডিও ইনজুরির কারণে কমপক্ষে দশ দিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন।
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান,বিরাট কোহলি(অধিনায়ক), কেএল রাহুল, কেদার যাদব, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার,কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল,জসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল ফেলুকুয়াও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির, তাবরিজ শামসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat