×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৬-১২
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নিউজ ডেস্ক:-বাংলাদেশ আজ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সাথে দ্রুত প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণ ও নিষ্পত্তিমূলক হস্তক্ষেপের আহবান জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশী কূটনৈতিক মিশন ও জাতিসংঘ সংস্থা প্রধানদের ব্রিফিং-এ এই আহবান জানান।
ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে কূটনীতিবিদদের কাছে আহ্বান জানিয়েছি। তারা আমাদের সাথে সম্পূর্ণভাবে একমত হয়েছেন এবং আমাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।’
মোমেন বলেন, তিনি রোহিঙ্গা বিষয়ে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমার কি পদক্ষেপ নিয়েছে তা দেখতে সব দেশ থেকে প্রতিনিধি পাঠানোর জন্য আহবান জানিয়েছেন।
তিনি বলেন, “ তারা (মিয়ানমার) রাখাইনে রোহিঙ্গাদের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করবে বলে সমর্থন জানালেও তারা তা করছে না। তারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু তা পালন করছে না এ পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।”
মোমেন বলেন, মিয়ানমার রোহিঙ্গা ইস্যু নিয়ে মিথ্যে প্রচারণা শুরু করেছে। তারা বলছে মাত্র পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। মিয়ানমারের এই মিথ্যাচার কোনো দেশই বিশ্বাস করবে না।
জাতিসংঘের “টেক্সবুক এক্সামপল অব এথনিক ক্লিনজিং”-এর তথ্যমতে, বাংলাদেশে এখন ১০ লাখ ১০ হাজারের বেশি রোহিঙ্গা কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগ রোহিঙ্গা ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat