×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২০
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীনের ২৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা জেলা প্রতিনিধি:: নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীনের ২৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ৯ টায় মরহুমের গ্রামের বাড়ি তালা উপজেলার মিঠাবাড়িতে প্রেসক্লাব নেতৃবৃন্দ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পরিবারের সদস্যরা তার মাজারে পুষ্পমাল্য প্রদান ও কবর জিয়ারত করেন। এর পর বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে তার বর্ণাঢ্য রাজনৈতিক ও সাংবাদিকতা জীবন তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, আনিসুর রহিম, এড, আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, এম.কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কার্যনির্বাহি সদস্য সেলিম রেজা মুকুল, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, মোহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল জলিল, ডিবিসি টিভির প্রতিনিধি এম. জিল্লূর রহমান, বণিকবার্তার গোলাম সরোয়ার, আমাদের অর্থনীতির ফরিদ আহমেদ ময়না, সাপ্তাহিক সূর্যের হাসি সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী প্রমুখ।
বক্তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীন হত্যার বিচার দাবী করে বলেন, ১৯৯৬ সালের ১৯ জুন রাত ১০ টা ২৩ মিনিটে সদর থানা থেকে মাত্র দশ হাত দুরে পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের বুলেটের আঘাতে প্রাণ হারান শহীদ স.ম আলাউদ্দীন। বর্ণাঢ্য জীবনে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য হওয়া ছাড়াও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি, ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন। বক্তারা এ সময়, বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীন হত্যার সাথে জড়িতদের চিারদাবী সহ গত ৩০ মে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক সাতক্ষীরা প্রেসক্লাবে হামালার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat