×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে ডিএমপি কমিশনারের নির্দেশনা

নিউজ ডেস্ক:-ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া উগ্রবাদ, সন্ত্রাস ও মাদকসহ সব চ্যালেঞ্জ পেশাদারিত্বের সাথে মোকাবেলা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন।
ডিএমপি কমিশনার আজ মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ৩৬তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এ নির্দেশনা প্রদান করেন। এসময় ডিএমপিতে যোগদানকারী ১৪জন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে কমিশনার বলেন, সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা এবং পেশাদারি দক্ষতার কারণে প্রতিটি চ্যালেঞ্জকে অত্যন্ত সফলভাবে ডিএমপি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি মনে করেন চ্যালেঞ্জ এখনও শেষ হয়ে যায়নি, সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জগুলো আপনারা পেশাদারিত্বের সাথে মোকাবেলা করবেন। তিনি বলেন, সারদায় আপনারা অনেক কিছু শিখেছেন কিন্তু ফিল্ডের বাস্তবতা ভিন্ন। দেশে ও বিদেশে আমাদের অফিসাররা দক্ষতার সাথে কাজ করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ অফিসাররা কাজ করে বিরল সম্মান বয়ে এনেছেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী পুলিশ। সেটি আমাদের অহংকার, সেটি আমাদের প্রেরণা ও শক্তির মূল উৎস। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি।
কমিশনার বলেন, সরকারের বহুমুখী পদক্ষেপের ফলে বর্তমানে পুলিশের সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডিএমপিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে নৈরাজ্য সৃষ্টি করা সন্ত্রাসীদের কঠিন হবে বলে তিনি উল্লেখ করেন। এই ধারবাহিকতা নবীন পুলিশ কর্মকর্তাদের এগিয়ে নিতে হবে।
ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat