×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনায় ‘অনধিকারচর্চা’ বন্ধ করতে পিয়ংইয়ং সতর্ক করে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে

আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনায় ‘অনধিকারচর্চা’ বন্ধ করতে পিয়ংইয়ং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছে। পারমাণবিক কর্মসূচি প্রশ্নে অচলাবস্থা সৃষ্টির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলে আসার কয়েকদিন আগে তারা এ ব্যাপারে সিউলকে সতর্ক করলো। খবর এএফপি’র।
ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনের পর থেকেই পরমাণু সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে পড়ে। নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগে আগ্রহী হবে এ ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে তারা ব্যর্থ হওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
উভয় পক্ষের যৎসামান্য যোগাযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের জন্য সপ্তাহান্তে সিউলে যাওয়ার কথা রয়েছে।
মুন বুধবার বলেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ‘পর্দার আড়ালের আলোচনা’ অব্যাহত রয়েছে। তারা তৃতীয় সম্মেলনের প্রস্ততি নিয়ে কথা বলছে।
শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া লিখিত এক সাক্ষাতকারে তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নানানভাবে সংলাপ অব্যাহত রয়েছে।’
সম্প্রতি সিউল উত্তর কোরিয়াকে ৮০ কোটি ডলার মূল্যের খাদ্য সাহায্য দিয়েছে।
কিন্তু উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতির দক্ষিণ কোরিয়ার সমালোচনা করে বলেন, ‘মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করার মাধ্যমে সিউল তাদের দেশকে শক্ত অবস্থানে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে।’
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত এক বিবৃতিতে তিনি বলেন, পারমাণুবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ‘সরাসরি পক্ষ’ হচ্ছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া সরকারের অনধিকারচর্চা কোনভাবেই কাম্য না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat