×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৬-৩০
  • ৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কর্নেল মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেনকর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার

নিউজ ডেস্ক:- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি কর্নেল মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কর্নেল তোফায়েল ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার ব্যানব্যাট-৫, মালিতে জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে শনিবার পদোন্নতি পেয়ে র‌্যাবে যোগদান করেন।
র‌্যাব সদরদপ্তর এবং র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা সূত্রে জানা যায়, নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১তম বিএমএ লং কোর্সে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ একটি পদাতিক ব্যাটালিয়নের উপ-অধিনায়কের দায়িত্ব পালন করেন।
এছাড়া কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে আর্মি স্টাফ কোর্সে পিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat