×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ফের সমালোচনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:-  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ‘পরিবেশ রক্ষায় আমেরিকার নেতৃত্ব’ বিষয়ে ভাষণ দেয়ার সময় প্যারিস জলবায়ু চুক্তিকে ‘অন্যায্য, অকার্যকর ও অত্যন্ত ব্যয় বহুল’ বলে আবারো এর সমালোচনা করেছেন। খবর এএফপি’র।
ট্রাম্প ২০১৭ সালের জুনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২০১৫ সালে বিশ্বের প্রায় সব দেশের অংশগ্রহণে চুক্তিটি করা হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সর্বোচ্চ ২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখাই এই চুক্তির প্রধান লক্ষ্য।
হোয়াইট হাউসে ভাষণ দেয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমরা নির্মল বাতাস চাই। আমরা টলটলে পানি চাই। এ বিষয়ে আমরা কাজ করছি।’
তার প্রশাসন পরিবেশ সংক্রান্ত আইন সহজ করেছে। গত বছর ট্রাম্প বলেছিলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কার্বন নি:সরণ অব্যাহত থাকলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সতর্কতা বিষয়ক তার নিজ সরকারের প্রতিবেদন তিনি বিশ্বাস করেন না।
সোমবার দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘পরিবেশ রক্ষার পাশাপাশি আমাদেরকে আমেরিকার সার্বভৌমত্ব, আমেরিকার সমৃদ্ধি এবং সর্বোপরি মার্কিন নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
প্যারিস জলবায়ু চুক্তির সমালোচনা করে এটাকে তিনি আগের বারাক ওবামা প্রশাসনের আওতায় ‘আমেরিকার জ্বালানির ওপর অবিরাম একটি যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ‘মূল পরিকল্পনা’ একেবারে প্রত্যাখান করেন। তার মতে, এ লড়াই বিশ্বকে দূষণ মুক্ত করবে না।’
এক্ষেত্রে ট্রাম্প জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat