×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্তমানে দেশে ৯ কোটি ৪৪ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে : মোস্তাফা জব্বার

নিউজ ডেস্ক:-দেশে বর্তমানে ৯ কোটি ৪৪ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে। ২০০৮ সালের ডিসেম্বরে এই সংখ্যা ছিল মাত্র ৬০ লাখ।
আজ সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারি খাতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিঃ (বিটিসিএল) অত্যন্ত সুলভমূল্যে ইন্টারনেট সেবা প্রদান করে আসছে।
তিনি বলেন, সর্বস্তরে ইন্টারনেট সেবা সম্প্রসারণের লক্ষ্যে বিটিসিএল ইন্টারনেটের ব্যান্ডউইথ চার্জ বিভিন্ন সময়ে ধাপে ধাপে কমানো হয়েছে। প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ চার্জ ২০০৮ সালের ২৭ হাজার টাকা কমিয়ে বর্তমানে সর্বনি¤œ ১৮০ টাকায় ধার্য করা হয়েছে।
সরকারি দলের সদস্য আয়েন উদ্দিনের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার জানান, বর্তমানে দেশে বিটিসিএল’র প্রদানকৃত ফোনের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার।
তিনি বলেন, নতুন সংযোগের জন্য নির্ধারিত ফর্মে ৫ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হয়। ফরমটি বিটিসিএল’র ওয়েব সাইটে এবং স্থানীয় টেলিফোন অফিসে পাওয়া যায়। এছাড়া ডিমান্ড নোট পাওয়ার ৭ দিনের মধ্যে সংযোগ প্রদান করা হয়।
মন্ত্রী জানান, ঢাকা মাল্টি এক্সচেঞ্জ এলাকায় ২ হাজার ১৫০ টাকা (জামানত ১ হাজার ও সংযোগ ফি ১ হাজার ১৫০ টাকা), চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জ এলাকায় ১ হাজার ৭৫ হাজার (জামানত ৫শ’ ও সংযোগ ফি ৫৭৫ টাকা) এবং দেশের অন্যান্য স্থানে ৬৪৫ টাকা (জামানত ৩৪৫ ও সংযোগ ফি ৩শ’ টাকা) সংযোগের জন্য খরচ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat