×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-১০
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সৈকতে ৬ জেলের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:-কক্সবাজারে সাগরে ভেসে আসা একটি ফিশিং ট্রলার থেকে অজ্ঞাত ৬ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়।
আজ বুধবার সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার হয়েছে বলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো: জিল্লুর রহমান জানান।
জানা যায়, উদ্ধারকৃতদের কারও শরীরে বস্ত্র ছিল না। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার জানান, ‘বুধবার ভোররাতে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় যে, একটি মাছ ধরার ট্রলার ভেসে এসেছে। এ খবরে ট্যুরিস্ট পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ট্রলারটির বাইরে ৪ জন ও ভেতরে ৩ জন লোক রয়েছে। এসময় তাৎক্ষণিক কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় উদ্ধার অভিযানে ৬ জনকে মৃত অবস্থায় ও একজনকে জীবিত উদ্ধার করা হয়।
এসপি বলেন, ‘ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ট্রলার ও লাশগুলো মিয়ানমার থেকে ভেসে এসেছে। কারণ, আমাদের সাগরে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।’
তিনি বলেন, গত ৫ দিন ধরে সাগরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত চলছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো: ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে ৬ জনের লাশ আমরা উদ্ধার করি। লাশগুলো এখন জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ডুবন্ত ট্রলারটিতে একটি মাছ ধরার জাল পাওয়া গেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat