×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-১০
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রগতি সরণি থেকে পর্যায়ক্রমে রিকশা চলাচল বন্ধ করা হবে: ডিএনসিসি মেয়র

নিউজ ডেস্ক:-ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, প্রগতি সরণি থেকে পর্যায়ক্রমে রিকশা চলাচল বন্ধ করা হবে।
আজ বুধবার দুপুরে গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে রিকশা-ভ্যান মালিক ও চালক সমিতি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ সিদ্ধান্ত জানান।
কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সার্ভিস রোড ও বাইলেন ব্যবহার করার জন্য মেয়র রিকশা চালকদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ডিএনসিসির অধীনে ২,৩০০ কিলোমিটার সড়কের মধ্যে শৃঙ্খলা আনার স্বার্থে মাত্র ১৫ কিলোমিটার সড়কে রিকশা চলাচল বন্ধ রাখা হবে।
এব্যাপারে তিনি রিকশা মালিক, চালক এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত রিকশা-ভ্যান মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে মেয়র বলেন, অবৈধ রিকশা চলাচল পর্যায়ক্রমে বন্ধ করা উচিত। এ লক্ষ্যে সকল বৈধ রিকশা মালিকদের ‘কিউ আর কোড’ প্রদান করা হবে, যাতে অবৈধ রিকশা শনাক্ত করা যায়।
তিনি বৈধ রিকশাচালকদের ডাটাবেস প্রস্তুত করা এবং ওয়ার্ড ভিত্তিক রিকশা চালকদের পোশাক প্রদান করার প্রস্তাব করেন।
সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হাই, ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী, জাকির হোসেন বাবুল, বাড্ডা, রামপুরা, ভাটারা এলাকার রিকশা-ভ্যান মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat