×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-১১
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্ট ডেস্ক:-সংসদীয় বিশ্বকাপে শুভ সূচনা করলো বাংলাদেশ। বুধবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সংসদ সদস্যদের দলটি ১৩ রানে হারিয়েছে শক্তিশালী পাকিস্তানকে।
বাংলাদেশের পরবর্তী খেলা বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে । গ্রুপ পর্বে প্রতি গ্রুপ থেকে ২টি দল সেমিফাইনালে যাবে। স্বাগতিক ইংল্যান্ডসহ এই ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করছে মোট আটটি দেশ। বাকি দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। সেখনে প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল।
টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
৬ ওভারের অভিনব টুর্নামেন্টের ধারণাটি এসেছে ব্রিটেনের সংসদ সদস্য ক্রিস হিটন-হ্যারিসের পরিকল্পনায়। গত শীত মৌসুমে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের সঙ্গে একটি ম্যাচ খেলার সময়ই এ টুর্নামেন্টের কথা ভেবেছিলেন হিটস-হ্যারিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat