×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৫
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেপালে বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা ৫৩

আন্তর্জাতিক ডেস্ক:- গত তিন দিনে নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ৫৩ জন মারা গেছে। এছাড়া ৭৫ জন নিখোঁজ ও ৩৬ জন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। রবিবার দেশটির সরকারি দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর: রয়টার্স।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘নিখোঁজ ব্যক্তিরা তাদের ধ্বসে পড়া ঘরের নিচে আটকে আছে নাকি ভেসে গেছে নাকি তাদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে তা বলা যাচ্ছে না! তবে তাদের সন্ধান চলছে?’এ বন্যায় কমপক্ষে ২শ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কয়েক হাজার বাড়ি সম্পূর্ণরূপে পানির নিচে ডুবে আছে।গত বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সেখানকার স্থানীয় নদীগুলো উপচে পড়ে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমি ধস দেখা দেয়।
বন্যায় আটকে পরা বাসিন্দাদের পুলিশ উদ্ধার করছে, এমন দৃশ্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখানো হচ্ছে। বন্যা ও ভূমিধস কবলিত এলাকায় ২৭ হাজার নিরাপত্তা বাহিনীকে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, গত বছরও ভারী বৃষ্টির কারণে উত্তরখন্ডে হাজারো মানুষ নিহত হয়। পশ্চিম নেপালের দারচুলা ও কাঞ্চেনপুরে শত মানুষ নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat