×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিখোঁজ ৩ কলেজছাত্রের ২ জনের লাশ উদ্ধার

সাভারে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন কলেজছাত্রের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ও দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।তারা হলেন- রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭) ও কমার্স শাখার ছাত্র তৌসিফ আহমেদ আকাশ (১৮)। এছাড়া একই কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের ছাত্র রাজন (১৭) নিখোঁজ রয়েছেন।সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, রবিবার সকাল ৭টা থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়। বেলা ১১টার দিকে রাজাঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় আকাশের লাশটি উদ্ধার করা হয়। পরে স্বজনরা প্রাথমিকভাবে লাশটি তৌসিফ আহমেদ আকাশের বলে শনাক্ত করেন। তার বাড়ি সাভারের ব্যাংক টাউন এলাকায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কোন্ডা এলাকা থেকে ভাসমান অবস্থায় মেহেদীর লাশ উদ্ধার করা হয়।প্রসঙ্গত, শনিবার রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী সাভারে সহপাঠী আকাশের এলাকায় বেড়াতে যাই। পরে তারা ব্যাংটাউন ব্রিজের কাছে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতের টানে মেহেদী, রাজন, আকাশ, জিহাদুল ও মানিক তলিয়ে যেতে থাকে। এ সময় স্থানীয় লোকজন জিহাদুল ও মানিক উদ্ধার করতে পারলেও মেহেদী, রাজন, ও আকাশ নদীতে তলিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat