×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৭
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্টে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

 স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট সুপ্রিমকোর্টে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, আইনজীবীগণ এবং সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এর মধ্যে রয়েছে সকাল ৮টায় পবিত্র কোরআন খতম, সকাল ১০টা ২০ মিনিটে দোয়া ও মোনাজাত এবং সাড়ে ১০টা থেকে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন। ওই দিন সুপ্রিমকোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat