×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-১৪
  • ৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যমুনায় বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ৬

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ছয় জন নিখোঁজ রয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী বলেন, আমি শুনেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বরযাত্রীবাহী একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি ছিন্নার চর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল তোড়ে ডুবে যায়। এতে আট বরযাত্রী নিখোঁজ হন। পরে দু’জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।
কাজিপুরের যমুনা চরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এসএম মাসুদুর রহমান জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক রিপন আহম্মেদ সঙ্গীয় ফোর্স সেখানে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat