×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৫
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে (দুদক)

যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন। এর পরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদক কর্মকর্তারা। তবে মাহীর স্ত্রী আশফাহ্ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি আসেননি। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।গত ৪ আগস্ট মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন তাদের তলব করে চিঠি পাঠান দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ।চিঠিতে বলা হয়, মাহী বি চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সম্পর্কে বক্তব্য দিতে তাদের দুদকে হাজির হতে বলা হয়। চিঠিতে তাদের ৭ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। তবে তারা উপস্থিত না হয়ে সময় বাড়ানোর আবেদন করেন। পরে দুদক তাদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট সকাল ১০টায় হাজির হতে বলে।মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। এছাড়া তিনি একজন সংসদ সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat