×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৫
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বাসঘাতকতা করে জিয়া নিজেও বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাযদুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু এবং দেশের মানুষের সঙ্গে জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছেন। আর বিশ্বাসঘাতকতা করে জিয়া নিজেও বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।
জিয়া পরিবারের বিশ্বাসঘাতকতাই অনেকের মাঝে বিশ্বাসঘাতকতা উস্কে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৭৫ এর হত্যাকারীদের যদি সে সময পৃষ্ঠপোষকতা করা না হতো, তাহলে ৮১তে আরেকটি হত্যাকান্ড হতো না। জেনারেল জিয়াকে হত্যার সাহস করতো না। আওয়ামী লীগের লোকেরা জিয়াকে খুন করতে যাযনি। তার আপন লোকেরাই তাকে হত্যা করেছে।
ওবায়দুল কাদের আজ ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয শোক দিবস উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োাজিত এই আলোচনা সভায সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক জামিল আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ এর ঘাতকদের আমরা চিনি। পেছন থেকে কারা তাদের সহযোগিতা করলো, পৃষ্ঠপোষকতা করলো, বিদেশে চলে যেতে সাহায্য করলো, তাদেরও আমরা চিনি। তবে বঙ্গবন্ধু ও দেশের মানুষের সঙ্গে জিয়া ও তার পরিবার যে বিশ্বাসঘাতকতা করেছেন।’
ওবাযদুল কাদের বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড এবং ২১ আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা। হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান স্বীকারোক্তিতে বলেছেন যে, হাওযা ভবনের নির্দেশেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat