×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৮
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজায় দুই পুলিশ চেক পয়েন্টে আত্মঘাতী হামলা, নিহত ৩

ফিলিস্তিনের গাজায় এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দুইটি পুলিশ চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় তিন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার শহরের পৃথক দুইটি পুলিশ চেক পয়েন্টে এ হামলা হয় বলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গাজার একটি পুলিশ চেক পয়েন্টের কাছেই মোটরসাইকেলে রাখা প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই দুই ফিলিস্তিনি পুলিশ অফিসার নিহত হন। এ সময় আহত হন আরও একজন। এর মাত্র এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরেকটি পুলিশ চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সেখানে আরও একজন পুলিশ অফিসার নিহত হন।সম্প্রতি হামাসে আইএস ও জঙ্গি বিরোধী অভিযান চালায় দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। এরপরই এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তবে হামলার পেছনে কারা জড়িত, তা জানা না গেলেও প্রাথমিকভাবে আইএস এর সম্পৃক্ত থাকার কথা ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনি একটি নিরাপত্তা জানায়, মঙ্গলবারের এই আত্মঘাতী হামলার সঙ্গে জড়িতদের একজনকে এর আগে আটক করা হয়েছিল। হামলার পর গাজায় জরুরি অবস্থা জারি করে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat