×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৯
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মরক্কোতে বন্যায় ৭ জনের প্রাণহানি

মরক্কোর দক্ষিণাঞ্চলে বুধবার নদীর তীরের বাঁধ ধসে গ্রামের একটি ফুটবল মাঠ আকস্মিকভাবে প্লাবিত হওয়ায় কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটেছে। এ সময় সেখানে খেলা চলছিল। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
নিহতদের মধ্যে ১৭ বছর বয়সের এক বালক এবং বয়স্ক ছয় ব্যক্তি রয়েছে। তারা তারৌদান্ত অঞ্চলের তিজার্ত গ্রামের ওই মাঠে খেলায় অংশ নিয়েছিল।
কর্মকর্তারা জানান, অনুসন্ধান কর্মীরা সেখান থেকে আহত এক ব্যক্তিকে উদ্ধার করেছে। তারা নিখোঁজ আরেক ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা এএফপি’কে বলেন, এ নদী দিয়ে স্বাভাবিক অবস্থার চেয়ে বেশী উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হওয়ায় হঠাৎ করে এর বাঁধ ভেঙ্গে মাঠটি প্লাবিত হয়। এ সময় মাঠে অপেশাদার খেলোয়াড়দের খেলা চলছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat