×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে চিরদিন মুখ বন্ধ রাখবেন না বলে জিম ম্যাটিসের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের ব্যাপারে চিরদিন মুখ বন্ধ রাখবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। নিউইয়র্কারে প্রকাশিত এক প্রতিবেদনে ম্যাটিস এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে ত্যাগ করার পর আমার নীরবতা চিরকালীন নয় এবং একদিন আমি তার ব্যাপারে মুখ খুলব। সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার নিবন্ধে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে হস্তক্ষেপমূলক নীতিকে ‘অগঠনমূলক’ বলে অভিহিত করেন।এর আগে জিম ম্যাটিস গত বুধবার বলেছিলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে এজন্য ত্যাগ করেছেন যে, আমেরিকার মিত্রদের আস্থা ও বিশ্বাস ধরে রাখার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্টকে যে পরামর্শ দিতেন তা ট্রাম্প উপেক্ষা করতেন।সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ২০১৮ সালের ২০ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পরদিনই ম্যাটিস পদত্যাগ করেন।সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিসহ নানা ইস্যুতে ম্যাটিসের সঙ্গে ট্রাম্পের মতবিরোধ ছিল। তথ্য সূত্র: পার্স টুডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat