×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

নরসিংদীর মাধবদীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আওলাদ হোসেন মিঠুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময়ে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।শুক্রবার রাতে শহরের টাটাপাড়া মহল্লার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে। মিঠুন মাধবদী থানার টাটাপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে।পুলিশের দাবি, মিঠুনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। আটকরা হলেন, টাটাপাড়ার দুলাল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), জহিরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (২৫) ও হারুন রশিদের ছেলে মেহেদী হাসান (২৭)।নরসিংদী জেলা ডিবি পুলিশের এসআই আবদুল গাফফার গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে মিঠুন ও তার সহযোগী সোহেলকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে রাতে অস্ত্র উদ্ধারে টাটাপাড়ায় অভিযানে যায় ডিবি পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠুনের সহযোগীরা গুলি চালায়। পুলিশও গুলি ছুড়ে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও দুটি পিস্তুল একটি পাইপগান ও ৮ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে ঘটনাস্থলে মিঠুনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মিঠুনকে মৃত বলে ঘোষণা করেন।তিনি আরও জানান, মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ১২টিরও বেশি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat