×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের তেলবাহী ট্যাঙ্কার আদ্রিয়ান দারিয়াকে কালো তালিকাভূক্ত যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র শুক্রবার ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরআগে জাহাজটি জিব্রাল্টার প্রণালীতে কয়েক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছিল। এটি আটক রাখতে ওয়াশিংটনের প্রচেষ্টা চালানো সত্ত্বেও পরে ট্যাঙ্কারটিকে ছেড়ে দেয়া হয়। খবর এএফপি’র।
মার্কিন অর্থমন্ত্রনালয় জানায়, সন্ত্রাস দমন আদেশের আওতায় গ্রেস-১ হিসেবে পরিচিত ট্যাঙ্কারটিকে ‘কালো তালিকাভূক্ত’ করা হয়েছে।
ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ২০১৫ সালে করা যুগান্তকারী পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে।
মাত্র দু’সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এ ট্যাঙ্কারের ক্রূ’র ভিসা নিষিদ্ধ করার হুমকি দেয়।
ওয়াশিংটন বলছে, এ জাহাজে করে অপরিশোধিত তেল বহন করায় চূড়ান্তভাবে ইরানের ইসলামিক রিভল্যুশনারি কর্পস-কুদস ফোর্স লাভবান হচ্ছে। এ বাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat