×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চেহলাম উপলক্ষে আলোচনা মিলাদ ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে রাজধানীর ৫১টি এবং রংপুরের ৩৫টি স্থানসহ দেশের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে জাতীয় পার্টি মহানগর দক্ষিণের উদ্যোগে এরশাদের চেহলাম উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এমপি।
পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে কারকরাইল কেন্দ্রীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস.এম ফয়সল চিশতী, সাহিদুর রহমান টেপা প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে জি.এম. কাদের বলেন, এরশাদ ছিলেন এদেশের মানুষের মনের রাজা। এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে গেছেন। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোস করেননি তিনি। বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের সারিতে থেকেও গণমানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। তাই তিনি জনগণের ভালবাসার মধ্যেই বেঁচে থাকবেন। তিনি বলেন, দেশের অবহেলিত মানুষের কল্যাণে এরশাদের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নই হবে জাতীয় পার্টির নেতা-কর্মীদের রাজনীতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat