×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৫
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। প্রথম সেমিফাইনালে আজ আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। এ জয়ে ২০২০ নারী টি-২০ বিশ্বকাপে খেলাও নিশ্চিত করলো বাংলাদেশ। ডান্ডিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেই বাংলাদেশের নারীদের বোলিং তোপে পড়ে আইরিশরা। দলীয় ৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোট স্পর্শ করতে সক্ষম হন। অধিনায়ক লরা ডেলানি ও এইমার রিচার্ডসন দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে করেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের কোটা স্পর্শ করে ১০ রান করেন ওরলা প্রেন্ডারগান্ট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয় দলটি।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৮ রানে তিন উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া জাহানারা, সালমা,নাহিদা ও রিতু মনি শিকার করেন একটি করে উইকেট।
জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য বাংলাদেশ দলেরও খুব বেশি ভাল হয়নি। ওপেনার মুরশিদা ১৩, আরেক ওপেনার আয়শা রহমান ৭ ও তিন নম্বরে নামা নিগার সুলতানা ১ রান করে আউট হলে দলীয় ২৫ রানেই তিন উইকেট হারায় দল। তবে ৩৭ বলে তিন বাউন্ডারিতে সানজিদা ইসলামের অপরাজিত ৩২, রিতু মনির ১৫ এবং শেষ দিকে জাহানারা আলমের অপরাজিত ৬ রানে ৯ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় কাংলাদেশ নারী দলের।
১১ রানে ২ উইকেট নেন আইরিশ কন্যা প্রেন্ডারগান্ট।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সানজিদা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat