×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-১১
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে ঘূর্ণিঝড় পরবর্তী বিদ্যুত বিভ্রাট, হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

 জাপানে হিটস্ট্রোকে দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে টোকিও ও এর পার্শ্ববর্তী এলাকা শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়ার পর প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর এএফপি’র।
টোকিও’র পূর্বের চিবা অঞ্চলের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, মঙ্গলবার ৯৩ বছর বয়সী এক নারী ও ৬৫ বছর বয়সী এক পুরুষকে অচেতন অবস্থায় তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত্যু নিশ্চিত করে।
তিনি জানান, মঙ্গলবার হিটস্ট্রোকে আক্রান্তের লক্ষণ দেখা দেয়ায় কমপক্ষে আরো ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সোমবার ঘূর্ণিঝড় ফ্যাক্সাইয়ের আঘাতের পর বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়া বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি বিরাজ করছে।
টোকিও ইলেক্ট্রিক কোম্পানির (টেপকো) এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকাল নাগাদ চার লাখ ৫৬ হাজার ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।
বিদ্যুত বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করে টেপকো হিটস্ট্রোক এড়াতে সকলকে অনুগ্রহ করে ঠান্ডা স্থানে অবস্থান করার এবং প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, অনেক পানি পরিশোধন কেন্দ্রে বিদ্যুত না থাকায় মঙ্গলবার ৮৪ হাজার বাড়িতে পানি সরবরাহ করা সম্ভব হয়নি। তবে বুধবার বিদ্যুত সঞ্চালন ফের চালু করায় পানি সরবরাহ ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat