×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০৯-১২
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণমানুষের কল্যাণে ছাত্রসমাজকে আত্মনিয়োগের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক গণমানুষের অধিকার আদায়, শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রসমাজকে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সাভারে গণ বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছাত্র সমাজের উদ্দেশে বলেন, মৌলিক অধিকার পূরণসহ মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে কাজ করতে হবে। ব্যক্তিগত পাওয়া না পাওয়ার হিসেব করলে হবে না, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি এ সময় শরীর ও মনের জন্য ক্ষতিকর কোনো কাজ, মাদক ও ধূমপান থেকে দূরে থাকার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান । মন্ত্রী বলেন, সহপাঠ্যক্রমিক কর্মকান্ড ও শিল্প সাহিত্যে নিজেদের নিয়োজিত রাখলে সমাজ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা কম থাকে । তিনি বলেন, মানুষে মানুষে ভেদাভেদ না করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় জাতির পিতার স্বপ্ন পূরণে সকলকে কাজ করতে হবে ।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে একুশ হাজার ছাত্র শহিদ হন। মন্ত্রী এ সময় পাকিস্তানি আমলের আন্দোলন সংগ্রামের অগ্নিঝরা দিনগুলোয় ছাত্রসমাজের সক্রিয় ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ-সভাপতি জুয়েল রানা প্রমুখ বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat