×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-২১
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে চীনের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উতাহ রাজ্যের ব্রিস ক্যানিওন ন্যাশনাল পার্কের কাছে শুক্রবার চীনের পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও সর্বোচ্চ ১৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
উতাহ হাইওয়ে পেট্রল জানায়, পার্কে প্রবেশ পথ থেকে প্রায় সাত মাইল দুরে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ি যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে তাই জরুরি ভিত্তিতে রাস্তাটিতে অন্য যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
তারা জানায়, বিখ্যাত এ পার্ক দেখতে যাওয়ার সময় ওই বাসে চালকসহ মোট ৩০ জন যাত্রী ছিল।
টুইটার বার্তায় হাইওয়ে পেট্রল জানায়, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় চারজন নিহত এবং ১২-১৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এতে আরো ১০ জন সামান্য আহত হয়েছে।’
এ দুর্ঘটনার ব্যাপারে ওয়াশিংটনে চীনের দূতাবাস টুইটার বার্তায় জানায়, তারা এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে এবং দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের সহযোগিতায় কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে।
উতাহ গভর্নর গ্যারি হার্ট এ মর্মান্তিক ঘটনায় দু:খ ও শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, প্রতি বছর প্রায় ১৫ লাখ পর্যটক যুক্তরাষ্ট্রের এ পার্ক দেখতে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat