×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-১০-০৪
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি করবে র‌্যাব : বেনজীর আহমেদ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, নিরাপত্তা জোরদারে দেশের গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি করবে র‌্যাব।
তিনি বলেন, র‌্যাব প্রিভেন্টিভ পেট্রোল এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে মনিটরিং করছে। সেই সঙ্গে ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।আজ শুক্রবার দুপুরে রাজধানীর বনানীতে শারদীয় দুর্গাপূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।র‌্যাব ডিজি বলেন, বর্তমান সরকার যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন সারা দেশে প্রায় ১১ হাজার পূজামন্ডপ ছিল। এবার সারাদেশে প্রায় ৩১ হাজার ৮০০ পূজামন্ডপ করা হয়েছে। আর এতেই বোঝা যাচ্ছে দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে।এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, ‘আমাদের জনবল কম, তবুও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করবো। গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি থাকবে।’র‌্যাব প্রধান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে দেশজুড়ে বর্তমানে শুদ্ধি অভিযান চলছে।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বিরোধী যে উদ্যোগ নিয়েছেন এটা সুদূরপ্রসারী। এর সুফল দেশের মানুষ অবশ্যই পাবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat